ই-লানিং প্লাটফর্ম

বিএমইটির রেজিস্ট্রেশন, বহির্গমন ছাড়পত্র



বিএমইটির রেজিস্ট্রেশন বিদেশ গমনেচ্ছুক কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অবশ্যই নাম তালিকাভুক্ত/রেজিস্ট্রেশন করতে হবে। বিএমইটির রেজিস্ট্রেশন ছাড়া বিদেশে চাকরির জন্য যাওয়া আইনত নিষিদ্ধ। এই রেজিস্ট্রেশন না থাকলে বিমান বন্দরেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রা বাতিল করে দেবেন। এক্ষেত্রে সব দায়-দায়িত্ব নিজের।

রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন

  • রেজিস্ট্রেশন ফরম
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
  • নিজ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র
  • ৮০.০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
  • অন্যান্য সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত কপি (শিক্ষাগত, কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ইত্যাদি)।

প্রি-ডিপারচার ব্রিফিং
বিদেশে গমনের পূর্বে ‘জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’ পরিচালিত ব্রিফিং সেন্টার থেকে প্রদত্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন এবং এ সংক্রান্ত তথ্য পুস্তিকা সংগ্রহ করে নেবেন। যে দেশে যাবেন সে দেশের নিয়মাবলি, শ্রম আইন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের যে কার্য সম্পাদন করতে হবে ব্রিফিংকালে সে সম্পর্কে ধারণা গ্রহণ করতে হবে।

বহির্গমন ছাড়পত্র
চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিদেশ যাত্রার পূর্বে দেখতে হবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে পাসপোর্ট বহির্গমন ছাড়পত্র নম্বরসহ জনশক্তি ব্যুরোর সংশিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও এ্যামবোস করে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা

  • বিদেশ গমনের পূর্বে দূতাবাস নির্ধারিত ক্লিনিকের মাধ্যমে মেডিকেল চেকআপ অবশ্যই করাতে হবে।

অভিবাসীদের মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয়তা

  • প্রবাসে নির্দিষ্ট কাজের উপযুক্ত শারীরিক সক্ষমতা আছে কিনা যাচাই করা হবে।
  • বিদেশে গিয়ে আনফিট হলে অকারণে অর্থনাশ হতে পারে- সে সম্ভাবনা রোধ করা হবে।
  • প্রয়োজনে চিকিৎসা নিয়ে আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয়া যাবে।
  • কোন সংক্রমনের অস্তিত্ব জানা গেলে সঙ্গী/সঙ্গীনির পরীক্ষা এবং চিকিৎসার উদ্যোগ নেয়া যাবে।

হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কেন বিপদজ্জনক? হুন্ডি একটি অবৈধ ব্যবসা এক দেশ থেকে অন্যদেশে গোপনে মুদ্রা পাচারের প্রক্রিয়াকে হুন্ডি বলে। এই পদ্ধতিতে অর্থাৎ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকগুলো কারণেই ঠিক নয়। যেমন-

  • হুন্ডির টাকা খোয়া গেলে তা ফেরত পাওয়া অসম্ভব। কেননা, হুন্ডির কাজ যারা করে তাদের এ কাজের জন্য কোনো লাইসেন্স থাকে না। তাই হুন্ডির মাধ্যমে টাকা খোয়া গেলে আইনগত সহযোগিতা পাওয়া যাবে না।
  • যারা হুন্ডির ব্যবসা করেন, যিনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান এবং যিনি সেই টাকা গ্রহণ করেন, এরা প্রত্যেকেই অবৈধভাবে অর্থ পাচার এবং কর ফাঁকির দায়ে অভিযুক্ত হতে পারেন এবং তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে।
  • হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করলে মানি লন্ডারিং আইনের আওতায় অপরাধী হতে হয়।
  • হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর মানে হচ্ছে দেশকে বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত করা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়।
কতিপয় চার্জ ফ্রি

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তার ও ডাকমাশুল ফ্রি করা হয়েছে। সেই সাথে আয়কর রিবেটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজউক-এর প্লট
বিদেশে অবস্থিত বাংলাদেশী ব্যাংকের শাখা কিংবা অনুমোদিত এক্সচেঞ্জ থেকে ফরম সংগ্রহ করে রাজউক-এর প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের অনুকূলে বিভিন্ন সময়ে ঘোষিত কোটার আওতায় রাজউকের প্লট বরাদ্দ দেয়া হয়।

সর্বাধিক সুদবাহী বন্ড কেনার সুবিধা
বিদেশ থেকে প্রেরিত অর্থে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে প্রবাসীরা লাভবান হতে পারেন। বর্তমানে এই বন্ডের সুদের হার শতকরা ১২ টাকা। ২৫ হাজার টাকা অথবা তার অধিক মূল্যের বন্ড ক্রয় করলে, অতিরিক্ত কোনো ব্যয় ছাড়াই মৃত্যু ঝুঁকি বীমার সুবিধা পাওয়া যায়। এ ছাড়া রয়েছে ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ড। ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার, ২৫ হাজার, ৫০ হাজার এবং ১ লাখ টাকার মূল্যমানে এই বন্ড ক্রয় করা যায়।

উচ্চ সুদবাহী কারেন্সি অ্যাকাউন্ট খোলার সুবিধা
এই হিসাব দু’রকমের- অনিবাসী বৈদেশিক মুদ্রা মেয়াদি আমানত ও পোর্ট ফোলিও বিনিয়োগের জন্য অনিবাসী বিনিয়োগ টাকার হিসাব।

কর্মক্ষেত্রে বর্জনীয়ঃ

  • ধর্মঘট করা যাবে না। কোনো সমস্যার জন্য স্থানীয়ভাবে আইনের আশ্রয় নিতে হবে।
  • নিয়োগকর্তা পরিবর্তন করতে হলে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
  • বিদেশি নাগরিকের সাথে বিবাহ নিষেধ।

অভিবাসনের সিদ্ধান্তগ্রহণের পূর্বে করণীয়ঃ

  • জমি বিক্রি করবেন না।
  • উচ্চ সুদে ঋণ গ্রহণ করবেন না।
  • দালালদের পরিহার করুন।
  • বিএমইটি হতে কাগজপত্র পরীক্ষা করুন (চুক্তিপত্র, ভিসা)।
  • অভিবাসনের লাভ-ক্ষতি বিবেচনা করুন।
  • বিএমইটি কম্পিউটার নেটওয়ার্ক ডাটাবেজে রেজিস্ট্রেশন করুন।
  • পাসপোর্ট নিজে করুন।
  • রিক্রুটিং এজেন্টকে অর্থ প্রদানের বিনিময়ে রশিদ নিন।
Back

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 272

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: